,

গাড়ি দুর্ঘটনার কবলে ব্রাজিলিয়ান ফুটবলার কস্তা

news-image

স্পোর্টস ডেস্ক : গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ব্রাজিলের ফুটবল তারকা ডগলাস কস্তা। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর হলো, বড় ধরণের কোনো আঘাত পাননি জুভেন্টাস ফরোয়ার্ড।

চলতি সপ্তাহে পারমার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর জুভেন্টাসের খেলোয়াড়রা গিয়েছিলেন দুই দিনের ছুটিতে। সেই ছুটি কাটিয়েই তুরিনে ফিরছিলেন কস্তা। উত্তর ইতালির ভার্সেলি প্রদেশের সান্থিয়ায় হাইওয়ে একটি রোড ক্রস করার সময় দুর্ঘটনার কবলে পড়েন ব্রাজিলিয়ান এই তারকা।

কস্তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল ৪৭ বছর বয়সী ফিয়েট পান্তো নামের এক ভদ্রলোকের গাড়ি। দুর্ঘটনায় কস্তা বড় আঘাত না পেলেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই ব্যক্তিকে।

দুর্ঘটনায় কস্তার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে তিনি সুস্থ হিসেবেই বাড়ি পৌঁছেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন কস্তা। যেখানে তিনি সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন ভক্ত সমর্থকদের ।

ঘটনা আসলে কি ঘটেছিল, সেই বিষয়ে তদন্ত করছে ইতালির পুলিশ। তদন্তের পর হয়তো জানা যাবে, দোষটা কার ছিল।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে