,

চলচ্চিত্র নির্মাতা আওলাদ হোসেন চাকলাদারের ইন্তেকাল

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র জগতের অন্যতম নাম ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক আওলাদ হোসেন চাকলাদার(৬৮) আর নেই। সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, আওলাদ হোসেন চাকলাদারের ফুসফুসে পানি জমে ছিল। দেশ ও দেশের বাহিরে তিনি চিকিৎসা নিয়েছেন। তবে তেমন অগ্রগতি হয়নি। বারডেম হাসপাতালেও বহুদিন ভর্তি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

তিনি জানান, রাজধানীর ওয়ারী জামে মসজিদে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

আওলাদ হোসেন চাকলাদার দুই ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওলাদ হোসেন পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘নাগ নর্তকী’। এছাড়া তিনি প্রযোজনা করেছেন ‘দিন মজুর’, ‘প্রেমিক’ ও ‘যোগাযোগ’ নামের বেশ কয়কেটি সিনেমা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর