,

বাংলাদেশের সেনাপ্রধান পেলেন সৌদি সরকারের ‘মেডেল অব এক্সিলেন্স’

news-image

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সৌদি সরকারের বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ দেওয়া হয়েছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের পক্ষ থেকে রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে বিশেষ সম্মাননা মেডেল পরিয়ে দেন। এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তারা ও সেনাপ্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাপ্রধানের সাতদিনের সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় ১৮০০ সৈন্যকে সৌদি আরবে মোতায়েন করা হবে বলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর