মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার তিন দিন নয়, ইজতেমা হবে চার দিন

news-image

তাবলিগের বিবদমান দুপক্ষ দুদিন করে চারদিন ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে। বিরোধ মেটাতে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।কিছুক্ষণ পর বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ব্রিফ করবেন।আসন্ন ইজতেমা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাবলিগের বিবদমান দুটি পক্ষের সিনিয়র নেতাদের নিয়ে ফের বৈঠকে বসেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর দফতরে এ বৈঠক শুরু হয়েছে। এতে সাদপন্থীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। অপরদিকে সাদবিরোধীদের পক্ষে মাওলানা জুবায়ের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমদফা বৈঠক শেষে ওইদিনই বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বৈঠক হয়।পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, কিছুদিন ধরে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিশ্ব ইজতেমাকে ভাগাভাগি করার চেষ্টা করছে। কোনোভাবেই এটাকে ভাগ করতে দেয়া যাবে না। গতবছরও গোলযোগ রাস্তায় এসে গিয়েছিল। আমরা এটা সফলভাবে নিবৃত করতে সক্ষম হয়েছি। ‘এবার দূরত্বটা অনেক বেশি, আরও শক্ত হয়েছে। শক্ত কারণগুলোর জট খুলতে আমাদের একটু শক্ত হতে হয়েছে। দু’পক্ষকে এক জায়গায় বসাতে সক্ষম হয়েছি, যাতে এক জায়গায় করতে পারি। এজন্য নিরাপত্তার দায়িত্ব সরকারের।’

সেদিন তিনি আরও বলেন, কয়েক দিন আগে নির্বাচনে জয়ী হলো সরকার, প্রথম কাজটাই যদি হয় তাবলিগ জামাতের ইজতেমা হচ্ছে না, নিন্দুকের তো আর অভাব নাই। বলবে যে তাবলিগটাই ভেঙে দিয়েছে। এর সঙ্গে সরকারের ইমেজ জড়িত। তাবলিগ-জামাত হতে হবে, একসঙ্গে হতে হবে। এটা প্রধানমন্ত্রীর ইমেজের সঙ্গে জড়িত।

প্রতিমন্ত্রী সেদিন বলেন, আজকে সবাই একমত যে ১৫-১৭ ফেব্রুয়ারি একত্রে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। তবে কিছু কিছু কথা আছে সে কারণে আবারও একসঙ্গে বসতে হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক