,

ছয় মাসের মধ্যে মাদকের মামলা নিষ্পত্তির নির্দেশ

news-image

দেশের বিভিন্ন আদালতে মাদক নিয়ে দায়ের হওয়া যেসব মামলায় অভিযোগপত্র আমলে নেয়া হয়েছে তা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে অধস্তন (নিম্ন) আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সকল জেলার ডিসি, এসপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে।মাদক মামলার এক আসামির জামিন শুনানিতে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মামলা নিষ্পত্তির পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও মামলার সাক্ষী উপস্থিত করাসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের ব্যর্থতা থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনতেও নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।২০১৫ সালে ৬শ’ ইয়াবাসহ মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করার পর মাদারীপুরের রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এরপর থেকে মিজানুর রহমান গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। পরে আজ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে মিজানুর রহমান আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো