মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহালমের কারাভোগের ঘটনা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’, বললেন তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিনা অপরাধে পাটকল শ্রমিক জাহালমের তিন বছর কারাভোগের ঘটনাকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বিনা অপরাধে জাহালমের তিন বছর কারাভোগের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভুলবশত তাকে যে কারাভোগ করতে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। দুদক ইতোমধ্যে তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তারা এটা নিয়ে তদন্ত করছে।’

তিনি আরও বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা সরকারের অধীন নয়। তাদের (দুদক) ভুলক্রমে একজন নির্দোষ মানুষ তিন বছর কারাভোগ করল। এ বিষয়ে তারা তদন্ত করছে। সুতরাং আমি আশা করব, তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে দুদক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক