,

মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দেওয়ার আহ্বারন প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে। কোনোক্রমেই যেন মামলা দীর্ঘ না হয়। এতে জনগণের ভোগান্তি বাড়ে। তিনি বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিলে জনগণ উপকৃত হবে।

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

মাদক ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এর কুফল ছড়িয়ে দিতে হবে। এগুলো করতে পারলে সব চেয়ে বেশি কার্যকর হবে। দেশ থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাস দূর করতে পারলেই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর