,

আলিয়া-সিদ্ধার্থের প্রেম কেন ভেঙেছিল?

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের জুন মাসে রণবীর কাপুরের সঙ্গে আংটি বদল করবেন আলিয়া ভাট। হয়ত খুব শিগগিরই মালাবদল করবেন তারা। বিয়ের পূর্বপ্রস্তুতি নিয়ে ইতোমধ্যে আলিয়া ১৩ কোটি ১১ লাখ টাকার একটি ফ্লাট কিনেছেন এবং গৌরী খানের সহযোগিতায় ফ্ল্যাটের অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য ৩ কোটি টাকা খরচ করেছেন। তবে এরই মধ্যে মুখ খুললেন সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোতে গিয়ে আলিয়া ভাটের সঙ্গে ব্রেকআপ নিয়ে গোপন সত্যিটা প্রকাশ করলেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থকে উপস্থাপক করণ জোহর জিজ্ঞেস করেন, এখনও কি তিনি প্রথম নায়িকার সঙ্গে সম্পর্ক রাখছেন? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমাদের সম্পর্কটা স্থায়ী হয়নি ঠিকই, তবে সত্য হলো, সম্পর্ক ভেঙে যাবার পর আমাদের সেভাবে দেখাও হয়নি। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। আমি ওকে খুব বেশিদিন জানতাম না। এমনকি ডেট করার আগেও আমরা নিজেদের খুব বেশি জানতাম না। সম্পর্কের ক্ষেত্রে এরকম হয়। এটা খুব স্বাভাবিক একটা বিষয়।

স্মৃতিচারণা করে সিদ্ধার্থ বলেন, আলিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা ছিল আমার প্রথম কাজ। আমি জীবনের প্রথম শট দিয়েছি আলিয়ার সঙ্গে। আমরা তখন রাধা গানটির শুটিং করছিলাম। আর ঐ গানে আমার নাচ প্রায় ইতিহাস হয়ে আছে।’

সিদ্ধার্থ মালহোত্রা ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। একই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের।

জানা যায়, এই সিনেমার মাধ্যমে আলিয়া ও সিদ্ধার্থ ডেট করার সুযোগ পান। একসময় প্রেম শুরু হয়। এভাবেই ২০১৭ সাল পর্যন্ত দুজনে একসঙ্গে ছিলেন। অভিযোগ আছে, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সিদ্ধার্থের ঘনিষ্ঠতা বাড়ার কারণে আলিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়।

সাক্ষাৎকারে সিদ্ধার্থ জ্যাকলিনের সঙ্গে তার ডেট করার বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন এবং বলেন, ‘আমরা কখনও ডেট করতাম না। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। একসঙ্গে মজা করতাম।’

ভবিষ্যতে আলিয়ার সঙ্গে অভিনয় করার প্রসঙ্গ নিয়ে সিদ্ধার্থ বলেন, ভবিষ্যতে দুজনের একসঙ্গে কাজ করা বা কোনও সামাজিক অনুষ্ঠানে দেখা হওয়ার ক্ষেত্রে আমার কোনও জড়তা নেই।

বর্তমানে সিদ্ধার্থ ‘জাবরিয়া জোড়ি’ সিনেমায় পরিনীতি চোপড়ার সঙ্গে কাজ করছেন। আলিয়া ভাট তার ‘গলি বয়’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। আলিয়া ভাটকে এরপরে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর