,

গৌরি সাজালেন আলিয়ার বাড়ি

news-image

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে কদিন প্রেমিকের বাড়ির পাশে ফ্ল্যাট কিনে সংবাদের শিরোনাম হয়ে ছিলেন আলিয়া ভাট। বাড়ির নাম রেখেছেন ‘চলতি কা নাম বাড়ি’। এবার সেই বাড়ি সাজাতে বলিউডের নামি নকশাকার গৌরি খানের শরনাপন্ন হয়েছেন আলিয়া।

আলিয়া ভাটের ‘চলতি কা নাম বাড়ি’ সাজিয়ে দিয়েছেন শাহরুখ খান পত্নী গৌরি। এরপর নিজের ইনস্টাগ্রাম আইডিতে আলিয়ার বাসার বিভিন্ন অংশের ছবিও শেয়ার করেছেন গৌরি খান। ভাটকন্যাকে মেনশন করে তিনি লিখেছেন, ‘তোমার চলমান বাড়ি সাজাতে গিয়ে মজা পেয়েছি।’

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ২৩০০ স্কোয়ার ফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া। তবে বাড়িটির যা দাম হওয়া উচিত, আলিয়া তার প্রায় দ্বিগুণ টাকা খরচ করেছেন সেটা কেনার জন্য। এখন আবার বাড়িটিকে রাজকীয় কায়দায় সাজাতেও ঢালছেন অঢেল টাকা।

ইনস্টাগ্রামে ‘চলতি কা নাম বাড়ি’র যে ছবিগুলো শেয়ার করেছেন আলিয়া তা দেখে সকলেই মুগ্ধ! আলিয়া লিখেছেন, ‘আমার বাড়ির কয়েক ঝলক দেখুন।’ একই ছবি শেয়ার করেছেন গৌরি খানও। আলিয়ার প্রশংসা করে শাহরুখপত্নী লিখেছেন, ‘তোমার বাড়ি সাজিয়ে তুলতে গিয়ে অসম্ভব আনন্দ পেয়েছি। দেখুন আমার কাজটি।’

শুধুমাত্র আলিয়া ভাটের বাড়ি নয়, গৌরী খান বলিউডের অসংখ্য অভিনেতা ও অভিনেত্রীর বাড়ি সাজিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্দেজ, রণবীর কাপুর, করণ জোহর। ‘গৌরি খানস ডিজাইনস’ নামে একটি দোকানও রয়েছে গৌরির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর