,

যে মাছ নিয়ে আসে সুনামির বার্তা!

news-image

অনলাইন ডেস্ক : জাপানি ভাষায় একটি মাছের নাম ‘রিউগু নো সুকাই’। যার অর্থ হচ্ছে- ‘সমুদ্রের ঈশ্বরের অট্টালিকার দূত’।

জাপানিদের বিশ্বাস, যে বছর এই মাছ বেশি দেখা যাবে, সে বছর সুনামি হবে। তাদের ধারণা- এ মাছ বয়ে আনে ভূমিকম্প ও সুনামির বার্তা।

স্বাভাবিকভাবেই এ মাছ সমুদ্রের ২০০ থেকে এক হাজার মিটার গভীরে থাকে। স্থানীয়ভাবে এর নাম দেয়া হযেছে ওয়ারফিশ।

কিন্তু শুক্রবার এ মাছটি ধরা পড়ে জাপানের টোয়ামা এলাকায়। এ নিয়ে এই মৌসুমে প্রায় সাতটি ওয়ারফিশ ধরা পড়ল। লম্বায় এসব মাছ প্রায় ১০-১৫ ফুট হয়ে থাকে।

আর এ কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাপানিদের মধ্যে।

এর আগে ২০১১ সালে দেখা সমুদ্র তীরে দেখা মিলেছিল প্রায় এক ডজন ওয়ারফিশের। সেবার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে।

সেই থেকে এই বিশ্বাস তাদের মাঝে বদ্ধমূল হয়ে যায়।

তবে বিজ্ঞানীদের মতে, এ ধারণার পেছনে কোনো সত্যতা নেই। এ ছাড়া এর পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সম্ভাবনা যে একেবারেই নেই, তাও জোর দিয়ে বলা সম্ভব নয়।

কারণ বিজ্ঞানীরা একশ শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে, ভূমিকম্প হবে না বা সুনামি আসবে না।

তাদের মতে, বিশ্বায়নের ফলে অনেক কিছুরই সম্ভাবনা বেড়ে গেছে। তার মধ্যে সুনামি অন্যতম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর