,

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ২ জনের

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলায় বাস খাদে পড়ে বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম ও কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।

সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল।

সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খেলনা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন। তাদের সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর