,

ভারতের কাছে হেরে এখন বাংলাদেশ সিরিজে চোখ নিউজিল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছেন স্বাগতিকরা। সেই তিক্ত স্মৃতি পেছনে ফেলে এখন বাংলাদেশ সিরিজে চোখ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের।

ধবলধোলাই হওয়ার পর তিনি জানিয়েছেন, যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে ভারত। সময়ের অন্যতম সেরা দল কোহলিরা।

কদিন পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। আসছে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজে স্বরূপে ফেরাই লক্ষ্য ব্ল্যাক-ক্যাপসদের।

কেন উইলিয়ামসন বলেন, এ গ্রীষ্মে আমাদের আরেকটি ওয়ানডে সিরিজ আছে। তাতে আমরা কেমন করি, সেটি দেখতে চাই।

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ১৬ ও ২০ ফেব্রুয়ারি।

সীমিত ওভারে সিরিজের পর তিন ম্যাচ টেস্ট সিরিজে লড়বে দুদল। হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি গড়াবে প্রথম টেস্ট। ৮ মার্চ ওয়েলিংটনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় ও সবশেষ টেস্টটি হবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে