,

কর্ণফুলী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিতীয় দিনের মতো চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দিনের মতো চলছে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। মঙ্গলবার সকালে ফের এ অভিযান শুরু হয়।

এর আগে সোমবার নদীটির দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্বে আছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও তৌহিদুল আলম।
উচ্ছেদের শুরুতেই বন্দর এলাকার লাইটার জেটি এলাকার ৫টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কয়েকশ’ পুলিশ, র‌্যাব সদস্য এবং ফায়ার সার্ভিসের কর্মী উচ্ছেদ অভিযানে অংশ নেন।

জানা গেছে, ২০১৬ সালের ১৬ অগাস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা স্থাপনা সরাতে ৯০ দিনের সময় বেঁধে দেয়। ২০১৭ সালের ২৫ নভেম্বর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য এক কোটি ২০ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর