মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি

news-image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোনো পক্ষের কাছেই সুষ্ঠু বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ তার। বিচারের দাবিতে উম্মে কুলসুম নামে ওই প্রবাসীর স্ত্রী মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের বড় সর্দার বাড়ির প্রবাসী শাহ ইউনুছ দিদারের স্ত্রী উম্মে কুলসুম সাথী। গত রোববার সন্ধ্যায় চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, গত ১১ জানুয়ারি সকালে একই বাড়ির শাহ ইউছুপ হারুন এবং তার স্ত্রী নার্গিস শিমু অতর্কিতভাবে সাথীর ওপর হামলা করে। এক পর্যায়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং প্রাণে মারার হুমকি দেয়।

এ ঘটনায় তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা ঘটনার সময় তার গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার হার চিনিয়ে নিয়ে যায় এবং সাথীকে শ্লীলতাহানি করে এবং ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে।

সাথী জানায়, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন শাহ ইউছুপ হারুনকে আটক করে থানায় নিয়ে যায়। থানা থেকে যুবলীগের কতিপয় নেতা স্থানীয়ভাবে মিমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু তার ওপর হামলা করার কোনো বিচার তিনি পাননি।

এই দিকে সাথী তার নিজের ওপর হামলা এবং শ্লীতাহানির বিচারের দাবিতে গত ২০ জানুয়ারি পৌরসভার মেয়রের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীর সঙ্গে আলাপ করলে তিনি জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে এই ঘটনার বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম শামছুদ্দিন জানান, স্থানীয়ভাবে বিচার না পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রবাসী শাহ ইউনুছ দিদার সৌদি আরব থেকে মুঠোফোনে এই প্রতিবেদকে জানান, তার অনুপস্থিতিতে সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদার দাবিতে একাধিক বার শারীরিকভাবে তার স্ত্রীকে লাঞ্চিত করেছে। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিচার দাবি করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক