,

উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও স্বতন্ত্র হিসেবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে একথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল ১০টা থেকে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বিক্রি করছে আওয়ামী লীগ।

দুপুর ১২টার দিকে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল তার এলাকায় যেখানে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের চাপের মুখে তিনি কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটাও তো ভেবে দেখতে হবে। ’ স্ট্রাটেজিক কারণে পরবর্তীতে সিদ্ধান্ত পরবর্তিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে ঘুষ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রার্থীদের টাকা দিতে পারি না। বিএনপিকে টাকা দিব কোন দুঃখে। নির্বাচনে অর্থ দেওয়ার জন্য তো আমাদের ব্রাইব করার দরকার নেই। সারা দেশে গণজাগরণ, আমরা সারা দেশে বেশিরভাগ আসনে বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি। সে অবস্থায় আমরা অন্যকে কেন ঘুষ দিতে যাব? এর কোনো দরকার আছে? এটা অপ্রয়োজনীয়। ’

এ সময় ঐক্যফ্রন্ট প্রার্থী মনসুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি আওয়ামী লীগে ফিরছেন কি না এটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। এটা তার নিজস্ব চিন্তা-ধারণা, এটা নিয়ে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। আর এ ধরনের কোনো প্রস্তাব আমি দিতে যাব কেন? তারও বিবেক আছে, রাজনীতি করে। কাজেই সে তার বিবেক থেকে এ সিদ্ধান্ত নিতে পারে। আমরা কেন তাকে ইনফ্লুয়েন্স করবো। ’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর