,

কে আসল সোনা আর কে নকল?

news-image

সোনাক্ষি সিনহা ও বরুণ শর্মা এখন পাঞ্জাবের অমৃতসরে তাঁদের প্রতিশ্রুত কাজ নিয়ে ব্যস্ত। গতকাল রোববার বরুণ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুজনের ছবির একটি কোলাজ শেয়ার করেছেন, সেখানে লেখা ‘আসল সোনা’ ও ‘নকল সোনা’। বলুন দেখি, কে আসল আর কে নকল সোনা?

হ্যাঁ, বরুণের কোলাজে দেখা যাচ্ছে সোনাক্ষির ছবিতে লেখা ‘আসলি সোনা’ আর তাঁর নিজের ছবিতে লেখা ‘নকলি সোনা’। এই ছবি দেখে নেটিজেনরা হাসি থামাতেই পারছেন না। এমন কি ‘সিম্বা’ তারকা রণবীর সিংয়েরও হাসি থামছে না!

ছবিতে বরুণ ও সোনাক্ষি দুজনই বেগুনি গাউন পরে আছেন। বাঁয়ে সোনাক্ষি আর ডানে বরুণকে দেখা যাচ্ছে। দুজনই লাজুক ভঙ্গিতে মুখ ঢেকেছেন। ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আসল নকল টু পয়েন্ট জিরো!’

এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন বরুণ শর্মা

এই ছবি অবশ্য সোনাক্ষিও রিপোস্ট করেছেন। সেখানেই মন্তব্য করেন রণবীর সিং।

সোনাক্ষি ও বরুণকে একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে, যদিও ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি। গত মাসে এই ছবির শুটিং শুরু হয়েছে এবং তা নিয়েই ব্যস্ত সোনাক্ষি ও বরুণ। ছবিটি প্রযোজনা করছেন ‘ফাকরে’ পরিচালক মৃগদীপ সিং লাম্বা এবং ভূষণ কুমার ও মহাবীর জৈন।

এর আগে ছবির চরিত্র নিয়ে সোনাক্ষি জানিয়েছিলেন, এই সিনেমার অংশ হতে পেরে তিনি খুবই খুশি। আমাদের চেনাজানা গল্পই সেখানে বর্ণনা করা হবে। একটি ছোট শহরের কন্যাকে ঘিরে ছবিটি। বেশ কৌতুক আছে, আছে আবেগময় দৃশ্যও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর