,

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান আরো বেশি সম্পৃক্ত হবে: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট: ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরো বেশি সম্পৃক্ত হবে।’

আজ সোমবার ইন্দোনেশিয়ার সফররত পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল. পি. মারসুদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের জন্য নির্মীয়মান অবকাঠামো দেখতে আসিয়ানের দুইটি টিম মিয়ানমারের রাখাইন রাজ্য সফর করবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে অন্য সম্প্রদায়ের লোকজনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।’

শেখ হাসিনা বলেন, ‘চীন, ভারত ও জাপান মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাড়ি-ঘর তৈরি করছে।’বাসস

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশে নারী ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, ক্রীড়া এবং সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীগুলোসহ সকল ক্ষেত্রে দেশের নারীরা বর্তমানে খুবই উচ্চ পদে রয়েছেন।’

প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুইজনেই দুইদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে রেতনো এল. পি. মারসুদিও চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান ও ঢাকায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর