,

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ৮ হজ এজেন্সির সঙ্গে চুক্তি না করতে

news-image

সৌদি আরব প্রতিনিধি : হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি না থাকায় আটটি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করে এসব এজেন্সির সঙ্গে হজ চুক্তি না করতে নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই আট এজেন্সির সঙ্গে কোনো ধরনের চুক্তি না করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি বৈধ হজ এজেন্সির তালিকা (দ্বিতীয় পর্যায়) প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৮৫টি বৈধ হজ এজেন্সির নাম উঠে আসে। কিন্তু হালনাগাদ ট্রাভেল লাইসেন্সের কপি দাখিলে ব্যর্থ হওয়ায় আটটি এজেন্সির নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে।

বাতিল আট এজেন্সি হলো- নারায়ণগঞ্জের খান ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস, মোহাম্মদপুরের এয়ার টাইমস ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আনসারি ওভারসিজ, আরাফাহ এয়ার ইন্টারন্যাশনাল, রাজধানীর গুলশান নিকেতনের জান্নাতুল খুলোদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, পুরানা পল্টনের সাইদ এভিয়েশন সার্ভিসেস ও দক্ষিণ কেরানীগঞ্জের ইয়ামিন ইয়াদিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো