,

স্ত্রীর ছাত্রের সঙ্গে পরকীয়া, আদালতে গেলেন স্বামী

news-image

নিউজ ডেস্ক : স্ত্রীর পরকীয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার রেশ না কাটতেই, এবার ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা করেছেন স্বামী। গত ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা আদালতে মামলাটি করেন স্বামী সাদ্দাম হোসেন দীপু। খবর যমুনা টিভির

বিচারক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে দুই আসামি স্ত্রী শ্রাবণী বুশরা এশা ও তার প্রেমিক মুনতাছির ইভানের নামে সমন জারি করেছেন।

এশা বর্তমানে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ণ আধুনিক মেডিকেল কলেজের প্রভাষক। আর মুনতাছির উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, বাদী সাদ্দাম হোসেন দীপু ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল মহল্লার জহিরুল ইসলামের ছেলে। দীপুর সাথে গত ২০১৪ সালের ২৮ আগস্ট শ্রাবণী বুশরা এশার সাথে বিয়ে হয়। দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে এশার সঙ্গে যোগাযোগ করতে মুনতাছির তার বাড়িতে আসা-যাওয়া করত। গত ২৬ ডিসেম্বর দুপুরে দীপু তার কর্মস্থলে ছিলেন। এদিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাছিরের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরনের মামলা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু পরকীয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসকের আত্মহত্যার কারণে আদালত এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর