,

অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব পেতে আপন ভাই-বোনের বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশে আপন ভাই-বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য তারা এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীর ভাই অস্ট্রেলিয়ার নাগরিক।

সে কারণে বোনকেও সে দেশের নাগরিকত্ব পাইয়ে দিতে পরিচয় গোপন করে পাঞ্জাব কোর্টে গিয়ে বিয়ে করেছেন তারা। এরই মধ্যে ওই নারীর অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত হয়ে গেছে বলে জানা গেছে।

অন্য দেশের নাগরিকত্ব পেতে সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধ না মেনে বিয়ে করাকে প্রতারণা হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। ওই ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা জয় সিংহ বলেন, আমরা তদন্ত করে জানতে পেরেছি ওই নারী অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছে।

তিনি এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তারা চাচাতো ভাই-বোনের মিথ্যা পরিচয় দিয়েছিল। এমনকি ওই নারী কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর স্বামী-স্ত্রী পরিচয়ে ছিলেন তারা।

তিনি আরো বলেন, মিথ্যা পরিচয়ের ভিত্তিতে তারা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষকেও প্রতারিত করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর