,

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীকে হেনস্থা

news-image

অনলাইন ডেস্ক : গতকাল রবিবার সন্ধ্যায় কলকাতার কৃষ্ণনগর পুরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। সঙ্গে ছিলেন তাঁর মিউজিশিয়ান বন্ধুরা। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গাড়ি ঘিরে তাঁকে হুমকি দিতে থাকেন আয়োজকরা, ওই এলাকা থেকে বের হতে দেওয়া হচ্ছিল বলে জানান ইমন।

ইমন চক্রবর্তী একজন ভারতীয় গায়িকা। ‘প্রাক্তন’ ছবির তার বাংলা গান ‘তুমি যাকে ভালোবাসো’ -এর জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্লেব্যাক সিঙ্গারের জন্য ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন যা ভারতবর্ষে গায়কদের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার। সেই অনুযায়ী তিনি ভারতের কয়েকজন গায়কের মধ্যে একজন যারা প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য গান করে জাতীয় পুরস্কার জিতেছেন।

ঘটনা প্রসঙ্গে ইমন বলেন, ‘আমি কৃষ্ণনগর পুরসভার একটি অনুষ্ঠানে এসেছিলাম। এখানে আমি দু’ঘণ্টা গান করেছি, কিন্তু আয়োজকরা বলছেন আমি নাকি এক ঘণ্টা অনুষ্ঠান করেছি। আমার গাড়ি ঘিরে ধরে বলছিল, দেখি তুই কী করে বের হবি। আমার মিউজিশিয়ান বন্ধুদেরও হেনস্থা করা হয়। আমার সঙ্গে এসব হয়েছে আমি ভাবতেও পারছি না। কৃষ্ণনগর পুরসভার লোকজন এসব অসভ্যতা করেছেন। এখানে আসার পর থেকেই খেয়াল করেছি এমন অসভ্যতা শুরু হয়েছে।

তিনি বলেন, স্থানীয়রা এসে আমাদের সেখান থেকে বের করার ব্যবস্থা করে। নাহলে হয়তো আরো বড় কিছু ঘটতে পারতো। সাধারণ লোক এসে আমাদের বেরনোর ব্যবস্থা করে দেয়। সেখানের সাধারণ জনগণ গান শুনে খুশি কিন্তু আয়োজকদের আপত্তি রয়েছে। কেন এই আপত্তি বুঝছি না।

গত বছরের শেষের দিকে শিল্পী মেখলা দাশগুপ্ত কলকাতার দাঁতন এলাকায় অনুষ্ঠান করতে গিয়ে একইরকম সমস্যার মুখে পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর