,

আগুয়েরোর হ্যাটট্রিক, হারেনি ম্যানচেস্টার সিটি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। আর্সেনালের একমাত্র গোলটি করেন কোসেইলনি।

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ধরাশায়ী হওয়ার দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে খেলায় আধিপত্য ধরে রেখেই আর্সেনালের বিপক্ষে পেয়েছে ৩-১ গোলের দুর্দান্ত জয়। সিটির হয়ে একাই তিন গোল করেন আগুয়েরো।

খেলা শুরু হতে না হতেই প্রতিপক্ষের বুকে প্রথম ছুরি চালান আগুয়েরো। ম্যাচের ৪৬ সেকেন্ডেই আর্সেনালের রক্ষণের ভুলে বল জালে জড়ান আগুয়েরো। নিউক্যাসলের বিপক্ষেও শুরুতে ২৫ সেকেন্ডের মাথাতেই গোল করেছেন এই আগুয়েরো। সেদিন ম্যাচটা বাজেভাবে হেরেছিল সিটি। কিন্তু আজ তেমন কোনো নাটক হলো না। নিজেদের মাঠে আজকের চিত্রনাট্য নিজেদের মতো করেই লিখেছে গার্দিওলার শিষ্যরা।
আগুয়েরোর দুর্দান্ত হেডে করা গোলের পর একাদশ মিনিটে সমতায় ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্সেনাল। ফাঁকায় বল পেয়ে স্বাগতিকদের রক্ষণকে ফাঁকি দেন আর্সেনালের কোসেইলনি। এরপর বেশ কটি ভালো সুযোগ হাতছাড়া করে ম্যানচেস্টার সিটি। ৪৪তম মিনিটে আবারও আগুয়েরোর গোলে ব্যবধান বাড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও আর্সেনালকে চাপে রাখে সিটির আক্রমণভাগ। ৬১তম মিনিটে সিটির খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ গোলের মুখ দেখে। ম্যাচে প্রিমিয়ার লিগে নিজের ১৪তম গোলটি করে আগুয়েরো পূরণ করেন নিজের হ্যাটট্রিক। ইপিএলে এটা ছিল তাঁর দশম হ্যাটট্রিক। আর এই মৌসুমে দ্বিতীয়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো