,

ভেনেজুয়েলায় সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে একটি বিকল্প পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে।

গতকাল রোববার সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পদত্যাগের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ওপর দেশে-বিদেশের চাপ ক্রমে বাড়ছে। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য এল।

তবে ভেনেজুয়েলায় বিদেশি রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মাদুরোর ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, সামরিক হস্তক্ষেপের পরিণতি ধ্বংসাত্মক।

যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ইতিমধ্যে ভেনেজুয়েলায় বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে, রাশিয়াসহ মিত্র কয়েকটি দেশ মাদুরোর পক্ষে অবস্থান নিয়েছে।

ভেনেজুয়েলার বিরোধীরা মাদুরোর পদত্যাগ চাইছেন। একই সঙ্গে তাঁরা নতুন করে অবাধ ও স্বচ্ছ প্রেসিডেন্ট নির্বাচন দাবি করছেন। এসব দাবি নাকচ করেছেন মাদুরো। তবে তিনি দেশটিতে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন।

ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের করণীয় সম্পর্কে ট্রাম্প তাঁর সাক্ষাৎকারে বলেন, সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিশ্চয়ই একটি বিকল্প।

ট্রাম্প জানান, মাস কয়েক আগে মাদুরো একটি বৈঠকের ব্যাপারে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি তা নাকচ করেছেন। এ প্রসঙ্গে তাঁর অবস্থান, আলোচনার আর সুযোগ নেই।

রাশিয়া বলেছে, সীমান্ত পেরিয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য হওয়া উচিত ভেনেজুয়েলাকে সাহায্য করা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর