,

অ্যাঞ্জেলিনা জোলি এখন কক্সবাজারে

news-image

নিউজ ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এখন কক্সবাজারে। আজ সোমবার সকালে তিনি ঢাকায় আসেন। এরপরই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে চলে যান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের এক কর্মকর্তা আজ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই সংস্থার বিশেষ দূত হিসেবেই জোলির এবারের সফর।

এটিই জোলির প্রথম বাংলাদেশ সফর। এবার তিনি তিন দিন থাকবেন। সফরের বেশির ভাগ সময় তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে কাটাবেন।

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়ন শুরু করে দেশটির সামরিক বাহিনী। এরপর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। এখন দেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও রোহিঙ্গা আশ্রয় শিবিরে।

ইউএনএইচসিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন জোলি। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমিন এবং সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউএনএইচসিআর কীভাবে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করবেন জোলি। এ ছাড়া বিশ্বের সবচেয়ে নিগৃহীত এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষের সমস্যা সমাধান কীভাবে নিরাপদ ও টেকসই উপায়ে করা সম্ভব সে বিষয়েও আলোচনা করবেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো