,

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর স্ত্রীর ইন্তেকাল

news-image

পাবনা প্রতিনিধি : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর স্ত্রী পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফন্নেছা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বেলা ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিক ও ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন লুৎফন্নেছা বেগম। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৬ জানুয়ারি রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লুৎফন্নেছা বেগমের লাশ গ্রহণ করার জন্য তার স্বামী শামসুল হক টুকু রবিবার রাত ১১টায় বিমানযোগে ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন।

তার লাশ বাংলাদেশে আনার পর পাবনার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

লুৎফন্নেছা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক খান, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সাঁথিয়া পৌরসভার মেয়র মেরাজুল ইসলাম প্রামাণিক প্রমুখ। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর