,

মাশরাফি মর্তুজা আজই প্রথম সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে অধিবেশনের শুরুতে সংসদে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নব নির্বাচিত সাংসদ মাশরাফি বিন মর্তুজা। অবশেষে প্রথমবারেরমত আজ সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন তিনি। শনিবার এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন এই সংবাদদাতার কাছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামীলীগের ব্যানারে সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সারাদেশে আওয়ামীলীগের বিপুল বিজয় অর্জন হলেও সবারই প্রায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাশরাফিই।

নির্বাচনের মাত্র ৫ দিন পরই শুরু হয়ে যায় বিপিএলের জমজমাট লড়াই। মাশরাফি বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বে গত আসরে রংপুর বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারও রাউন্ড রবিন লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে যাচ্ছে রংপুর। মাশরাফির তুখোড় নেতৃত্বের কারণে এবারও বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে রংপুরের সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর