,

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে টানা দ্বিতীয়বারের মতো ধরাশায়ী ইংল্যান্ড। প্রতিটি বিভাগে তাদের উপর আধিপত্য বিস্তার করে দ্বিতীয় টেস্ট ক্যারিবীয়রা জিতে নিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। তাতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়ে গেছে ২-০-তে!

অ্যান্টিগায় তৃতীয় দিনেই চাপে পড়ে যায় ইংল্যান্ড।স্বাগতিকদের যেখানে ম্যাচ জেতাতে নায়কের অভাব ছিলো না সেখানে ইংল্যান্ড এক ব্যাটিং বীরের অভাবে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে!

প্রথম ইনিংসে ১৮৭ রান করার পর এই ইনিংসে আরও বিবর্ণ ছিলো তাদের ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে কেমার রোচ ও জেসন হোল্ডারের ৪ উইকেট শিকারের পর স্বাগতিকদের জন্য লক্ষ্যটা ছিলো আরও সহজ। মাত্র ১৪ রানের। আর সেটা মাত্র তৃতীয় ওভারেই কোনও উইকেট না হারিয়ে করে সম্পন্ন করে ফেলেন দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।

ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে বীরের অভাব ছিলো না মোটেও। প্রথম টেস্টে হোল্ডারের ডাবল সেঞ্চুরির পর এই টেস্টেও বল হাতে তার ৫ উইকেট শিকার ছিলো দুই ইনিংসে। কেমার রোচ দুই টেস্টেই ছিলেন জয়ের ভিত গড়ে দেওয়ায় কার্যকরী। তবে এই টেস্টে আলজারি জোসেফকেই বিশেষভাবে স্মরণ করতে হচ্ছে। রাতের বেলা মায়ের মৃত্যু হয়েছে এমন সংবাদের পর বিচলিত না হয়ে বরং সবটুকু উজাড় করে দিয়ে তৃতীয় দিন নিয়েছেন ২ উইকেট। একই সঙ্গে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে আউট করতে ডাইভ দিয়ে নিয়েছেন দুর্দান্ত একটি ক্যাচ! জোসেফের এমন শোকের দিনে দলের বাকিরাও শোককে শক্তিতে পরিণত করেছিলো নিঃসন্দেহে।

ম্যাচসেরা দুই ইনিংস মিলে ৮ উইকেট নেওয়া কেমার রোচ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর