,

গুগল প্লাস বিদায় নিচ্ছে এপ্রিলে

news-image

অনলাইন ডেস্ক : গুগল প্লাসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসা গুগল প্লাস আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ২ এপ্রিল। এর আগে গুগল পক্ষ থেকে বলা হয়েছিল এবারের শরতেই তাদের এ সেবাটি বন্ধ করা হবে।

সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস বন্ধ করার কারণ হিসেবে গুগল বলছে, সেবাটি ব্যবহারকারী কম। এখানে মানুষ খুব কম সময় কাটায়। মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারা ও নিরাপত্তা উদ্বেগ থেকে গুগলকে এ সাইটটি বন্ধ করার উদ্যোগ নিতে হয়েছে।

গুগলের পক্ষ থেকে অবশ্য সরাসরি নিরাপত্তা উদ্বেগের কথা বলা হয়নি। তবে সম্প্রতি গুগল প্লাসের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে থার্ড পার্টি অ্যাপ নির্মাতাদের কাছে প্রায় ৫ লাখ ব্যবহারকারীর তথ্য চলে যাওয়ার কথা স্বীকার করে গুগল। এ সমস্যা সমাধান করার পর আরও ত্রুটি সামনে আসে। তাই দ্রুত এ সেবাটি বন্ধ করার কথা জানায় গুগল।

গুগল প্লাস বন্ধ হয়ে গেলে এখানে যাদের অ্যাকাউন্ট ও পেজ আছে তা মুছে যাবে। এখানে থাকা ছবি, ভিডিওগুলো ডাউনলোড করে নেওয়া যাবে বা গুগল ফটোজে ব্যাকআপ রাখা যাবে। তবে, এখানে দেওয়া অন্যান্য পোস্টগুলো হারিয়ে যাবে।

গুগল কর্তৃপক্ষ বলছে, যাঁরা এখনো গুগল প্লাস সক্রিয়ভাবে ব্যবহার করছেন তাদের ওই সাইটে পোস্ট করার বন্ধ হয়ে যাবে। ৪ ফেব্রুয়ারির পর থেকে আর গুগল প্লাসে পোস্ট দেওয়া যাবে না। ২ এপ্রিল থেকে পুরোপুরি বিদায় নেবে গুগল প্লাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর