,

নওয়াজ শরিফ ফের হাসপাতালে

news-image

অনলাইন ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি করা হলো কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। গতকাল শনিবার তাকে কোত লাখপাত কারাগার থেকে লাহোরের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়।

নওয়াজ কন্যা মরিয়াম নওয়াজ এক টুইটে জানান, পাঞ্জাব সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার বাবাকে পুনরায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তারদের ছয় সদস্যের একটি টিমের পরামর্শেই নওয়াজ শরিফকে হাসপাতালে পাঠানো হয়েছে। হার্টের অসুখে ভুগছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী। তার হার্টের আয়তন স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যাওয়াতেই বিপত্তি দেখা দিয়েছে। যার ফলে,হদপিণ্ড স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না।

নওয়াজ শরিফকে কারাগার থেকে আনার সময় হাসপাতাল চত্বর ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য। ওই এলাকায় সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়ায় ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় নওয়াজ শরিফকে। এ ছাড়া লন্ডনের পশ এলাকা অ্যাভেনফিল্ড হাউসে চারটি ফ্ল্যাটের মালিকানা ঘিরে শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

এ সময় তার বিরুদ্ধে এক কোটি টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। তার মেয়ে মরিয়মের জরিমানার পরিমাণ দুই কোটি ৬০ লাখ টাকা। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে জানিয়েছিলেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনি কার্যবিধি পরিচালিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর