,

শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষার ভুলভ্রান্তি খতিয়ে দেখা হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের শুরু হওয়া পরীক্ষায় শনিবারের ভুলভ্রান্তি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যাদের কারণে এ রকম হয়েছে, গতকালই তাদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বকশিবাজার আলিয়া-ই মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা জানান। তবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় কোনো ক্যামেরা ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দীপু মনি বলেন, ‘পরীক্ষায় গতকালের ভুলভ্রান্তি খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সব শিক্ষাবোর্ড থেকে একটা প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়। তবে যাদের কারণে এরকম হয়েছে গতকালই কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন-মাধ্যমিক ‍উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ছাইফ উল্যাহ।

গতকাল শনিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। সরকারের নানা উদ্যোগের কারণে এবার প্রশ্নফাঁস ঠেকানো গেলেও ভুল প্রশ্নপত্র বিতরণ, মুদ্রণগত ত্রুটি, দেরিতে পরীক্ষা শুরুসহ নানা কারণে এদিন ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকদের। পরে এটি নিয়ে চলে নানা সমালোচনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর