,

দেবী শানু বললেন, মৃত্যুর কাছ থেকে বেঁচে ফিরলাম

news-image

বিনোদন প্রতিবেদক : অল্পের জন্য মুত্যুর হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

‘সকালটা শুরু হলো দুর্ঘটনা দিয়ে। এই মাত্র বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ।’ দূর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্ট্যাটাস দেন শানু।

এ বিষয়ে শানুর সঙ্গে যোগাযোগ করা হলে সমকাল অনলাইনকে শানু বলেন, ‘ শুটিং করতে শুটিংয়ের মাইক্রোবাস করে মানিকগঞ্জ যাচ্ছিলাম । সকাল সকালেই রওয়ানা হই। চারপাশে কুয়াশাও ছিলো। আমিন বাজারের কাছাকাছি যাওয়া মাত্রই একটু সকালই ছিল। কুয়াশাও ছিল। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন। এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এমন সময় আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা মাইক্রো থেকে আমাদের বের করেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম।’

ইতোমধ্যে শানুর মাইক্রোতে ধাক্কা দেয়া ট্রাক আর ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর