,

তরুণীর চুল ঠাণ্ডায় খাড়া হয়ে গেল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্তের সৃষ্টি তীব্র শীতে কাঁপছে যুক্তরাষ্ট্র। মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে আবহাওয়া এতটাই বিরূপ যে চুলে বরফের গুঁড়ো জমে মাথার উপর সোজা/খাড়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে এখন এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনই তথ্য উঠে এসেছে।

ইন্সটাগ্রামে টেলর স্ক্যালন নামে এক তরুণীর ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা চুলে বাইরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু যখন বাড়ি ফিরলেন তখন আর পিঠের উপর পড়ে নেই চুলের গোছা। বরং বরফের গুঁড়ো জমে মাথার উপর খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তার ভিডিওটি।

সিনএনএন বলছে, যুক্তরাষ্ট্রের কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৫৭ ডিগ্রি ফারেনহাইট।

ক্রিস্টোফার ইনগ্রাহাম নামে আরেক মার্কিনি ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে,কয়েক ফুট বরফের আস্তরণে ঢাকা পুরো এলাকা। সেই অবস্থায় গরম পানি নিয়ে বাইরে বেরোন তিনি। ছুড়ে দেন আকাশে। কিন্তু মাটি ছোঁয়ার আগেই বরফ হয়ে ঝরে পড়ে সেই ফুটন্ত পানি।

ফেব্রুয়ারির শুরুতে বিভিন্ন দেশ থেকে শীত যখন বিদায় নিচ্ছে, সেই সময় যুক্তরাষ্ট্রে জাঁকিয়ে বসেছে শীত। সুমেরুর হাড়কাঁপানো ঠাণ্ডা হাওয়া দক্ষিণমুখী হওয়ার ফলেই এই বিপজ্জনক পোলার ভর্টেক্স সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর