,

এসএসসিতে অনুপস্থিত ১০৩৮৭, বহিষ্কার ২৪

news-image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথমদিনেই ১০ হাজার ৩৮৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডে ৪৯৭৮ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ৫ হাজার ৪০৯। এছাড়া বহিষ্কার করা হয়েছে ২৪ পরীক্ষার্থীকে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসব পরীক্ষার্থী অংশ নেয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।প্রাপ্ত তথ্যমতে, ঢাকা শিক্ষা বোর্ডে চার লাখ ৭৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৩৯৬ ও চট্টগ্রাম বোর্ডে এক লাখ ২৫ হাজার ১৬৮ পরীক্ষার্থীর মধ্যে ৪৭৭। এছাড়া রাজশাহী বোর্ডে এক লাখ ৮২ হাজার ৮৬১ পরীক্ষার্থীর মধ্যে ৭৬২, বরিশাল বোর্ডে ৮৭ হাজার ৬২০ পরীক্ষার্থীর মধ্যে ৩৯০, সিলেট বোর্ডে ৯০ হাজার ২৩ পরীক্ষার্থীর মধ্যে ৩১৮, দিনাজপুর বোর্ডে এক লাখ ৬৭ হাজার ৩৪৩ পরীক্ষার্থীর মধ্যে ৫৪১, কুমিল্লা বোর্ডে এক লাখ ৬৭ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৩০ এবং যশোর শিক্ষা বোর্ডে এক লাখ ৪৯ হাজার ৯৪৪ পরীক্ষার্থীর মধ্যে ৪৬৩ জন পরীক্ষায় অংশ নেয়নি। সাধারণ আটটি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ৪৪ হাজার ৮৩২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল মোট চার হাজার ৯৭৮।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে দুই লাখ ৪৭ হাজার ৪৫২ পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৭৮৮ ও কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৬ হাজার ৪২২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৬২১।

সব বোর্ড মিলিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ২৪। এর মধ্যে বরিশাল বোর্ডে তিনজন, ঢাকা ও দিনাজপুর বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি কারিগরি বোর্ডের ১৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাদরাসা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থী ৬।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর