,

রাজধানীতে ৩টি নতুন থানা হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীতে নতুন তিনটি থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তাদের প্রস্তাবটি অনুমোদন হলে রাজধানীতে থানার সংখ্যা দাঁড়াবে ৫৩টিতে।

প্রস্তাব অনুযায়ী সবুজবাগ ও খিলগাঁও থানার একাংশ নিয়ে দক্ষিণগাঁও; মোহাম্মদপুর থানা ভেঙে রায়েরবাজার; আর খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানার অংশবিশেষ নিয়ে বসুন্ধরা থানা করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ‘শেখের জায়গা’ ও ‘মস্তমাঝি এলাকা’। জায়গা দুটি খিলগাঁও থানার মধ্যে হলেও থানা থেকে এই দুই এলাকার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। থানা থেকে গাড়িতে যেতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। পায়ে হেঁটে এক ঘণ্টা। নির্জন এলাকায় থাকে না কেউ। অনেক সময় যেতে চায় না পুলিশও।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাও এদের মধ্যে অন্যতম। ভাটারা থানার অন্তর্ভুক্ত এই এলাকাটি বিদেশি অপরাধীদের আখড়া। থানার ব্যস্ততা ও নির্জন এলাকার কারণে অনেকেই পার পেয়ে যাচ্ছেন। রাজধানীর এমন অনেক জায়গা আছে যেখান থেকে থানার দূরত্ব অনেক বেশি। সেসব এলাকার মানুষের কথা বিবেচনা করে রাজধানী ঢাকায় পুলিশের আরও তিনটি নতুন থানা গঠন করা হচ্ছে।

নতুন তিনটি থানার জন্য ২০৭টি নতুন পদ তৈরি করার প্রস্তাবে নতুন তিনটি থানার জন্য ছয়জন পরিদর্শক, ৩৬ জন উপ-পরিদর্শক (এসআই), ৬০ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ৯৯ জন কনেস্টেবল, তিনজন বাবুর্চি এবং তিনজন সুইপার চাওয়া হয়েছে।

প্রস্তাবে জননিরাপত্তা বিভাগ বলেছে, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রস্তাবিত (বসুন্ধরা, দক্ষিণগাঁও, রায়েরবাজার) তিনটি থানা এলাকায় ৩১টি খুন ও অন্যান্য অপরাধের ঘটনায় এক হাজার ৬৭৬টি মামলা দায়ের করা হয়েছে। তিনটি থানা স্থাপন করলে এসব এলাকার লোকজন সহজে পুলিশের সহায়তা পাবে এবং এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমন সহজ হবে বলে মনে করা হচ্ছে।

শর্তসাপেক্ষে থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে নিকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব (পুলিশ-১) ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস বলেন, ঢাকায় আরও থানার প্রয়োজন রয়েছে। ঢাকায় জনসংখ্যার তুলনায় পুলিশের থানার সংখ্যা অনেক কম। তাই ঢাকাকে নিরাপত্তার চাঁদরে ঢাকার জন্য আরও তিনটি থানা গঠন করা হচ্ছে। আশা করছি এই থানাগুলো হলে জনগণ আরও সহজে পুলিশি সেবা পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর