,

ভারতের পাঞ্জাবে চিতা বাঘের আক্রমণে আহত ৬, কয়েক লাখ মানুষ গৃহবন্দি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বন থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতা বাঘ। আর তার ভয়েই ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলা শহরের প্রায় আট লাখ মানুষ গৃহবন্দি ছিল। পরে বন্যপ্রাণী দফতরের কর্মীরা বাঘটিকে ধরতে সক্ষম হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরের বাসিন্দারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শহরের গলিতে গলিতে ঘুরছিল হিংস্র চিতাটি। শহরে প্রায় ১১ ঘণ্টা তাণ্ডব চালানোর পর বশে আনা হয় চিতাটিকে। এই সময়ের মধ্যেই ছয়জনকে কামড়েছিল চিতা বাঘটি।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার বাগানের কাছে বাসিন্দাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে চিতা বাঘটি। অনেকেই আবার ভয়ে মাঠ থেকে বাঘটিকে তাড়াতে ঢিলও ছোঁড়ে।

এক ব্যক্তি চিতাকে ধরার জন্য তার ওপর একটি জাল ছড়িয়ে দিতে চেষ্টা করছিলেন, চিতাটি লাফিয়ে মই থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয়। যাদেরই বাঘটি হামলা করে, সবাই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

বন্যপ্রাণী দফতরের কর্মকর্তাদের ভাষ্য,চিতাটি হিমাচল প্রদেশের পাহাড়ের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারপর ক্ষেত ও বন জঙ্গল পার করে জলন্ধরে এসে পড়েছে।

বন্যপ্রাণী বিভাগের কর্মীরা প্রাথমিকভাবে জাল ব্যবহার করে বাঘটিকে ধরতে চেষ্টা করে কিন্তু পরে রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর