,

ঘরের রান্নায় নারীদের হাতে গ্লাভস পরার পরামর্শ খাদ্যমন্ত্রীর

news-image

নওগাঁ প্রতিনিধি : বাসা-বাড়িতে রান্না করার সময় নারীদের হাতে গ্লাভস পরার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার সকালে নওগাঁয় ‘সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ স্লোগানে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে তিনি এ পরামর্শ দেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য তৈরি হোক নিজ বাড়ি থেকেই। রান্নাঘর হোক পরিষ্কার ও পরিচ্ছন্ন।

তিনি বলেন, বাড়ির মেয়েদের হাত সাবান দিয়ে পরিষ্কার ও হাতে গ্লাভস পরার পরামর্শ দিন। তারা পরিষ্কার থাকলেই পুরো পরিবার সুস্থ থাকবে।

সাধন চন্দ্র বলেন, ভেজাল খাদ্য নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন রেস্টুরেন্ট অভিযান পরিচালনা করেছি। নিরাপদ খাদ্য নির্মূলে একটি কর্তৃপক্ষ আছে। রেস্টুরেন্টগুলোকে তিন ক্যাটাগরি সবুজ, নীল ও হলুদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তবে ভেজাল খাদ্য নিমূর্লের দায়িত্ব শুধু জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একার নয়। এটা সবার দায়িত্ব। এজন্য আগে নিজেদের সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর