,

তেলে বেগুনে জ্বলে ওঠেন সার্জেন্ট মেহেদি!

news-image

নিউজ ডেস্ক : গাড়ি বা বাইক চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। এ কারণে মোবাইল ব্যবহারের প্রয়োজনে মহাখালী আমতলী মসজিদ গেট সংলগ্ন হকার্স মার্কেটের সামনে ফুটপাতের পাশেই মোটরসাইকেল নিয়ে দাঁড়ান বাইকচালক। তবে মোবাইল ব্যবহারের প্রয়োজনে রাস্তার পাশে দাঁড়াতেই পেছন থেকে হঠাৎ এক পুলিশ সদস্য পিঠে চাপড় দিয়ে বলে উঠলেন, এইখানে মোবাইল না চেপে সামনে যান।

মোটরসাইকেলের চালক বললেন, ভালো করে বললেই হয়। আপনি গায়ে হাত দেন কেন?

এই কথা বলা মাত্র যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন সার্জেন্ট মেহেদি। বলেন, পুলিশের সঙ্গে তর্ক করেন? আপনাকে পুলিশের ক্ষমতা দেখাবো। রাস্তায় পার্কিং করেছেন। মোটরসাইকেল থানায় নিয়ে যাবো।

এখানে তো কোনো গাড়ি চলাচল করে না আপনি এভাবে বলছেন কেন? এ কথা শুনে তিনি অশ্রাব্য ভাষায় গালি দিতে শুরু করেন এবং মোটরসাইকেলে তালা লাগিয়ে দেন। উপস্থিত জনতা তাকে থামার অনুরোধ করলেও তিনি বকতে থাকেন।

এ সময় তিনি মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে তার অধঃস্তন ট্রাফিক পুলিশকে দিয়েও নাজেহাল করান মোটরসাইকেল চালক সাংবাদিক ইকরাম-উদ দৌলাকে।

আর এ ঘটনার পর অহেতুক তিনি অন্য চালকদেরও হেনস্তা করতে থাকেন। সড়কে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত দাগের বাইরে বাইক দাঁড় করানোকে অপরাধ হিসেবে দেখিয়ে ১৫৭ ধারার মামলা দিয়ে দেন ওই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে গুলশান জোনের ট্রাফিকের ডিসি প্রবীর কুমারকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর