,

ডিএনসিসির উপ-নির্বাচনে জাপা প্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল

news-image

নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী ব্যান্ডশিল্পী মোহাম্মদ শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, ‘শাফিন আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। উনি (শাফিন আহমেদ) ব্র্যাক ব্যাংকের ঋণখেলাপি। বাংলাদেশ ব্যাংক বলেছে, তিনি ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখার ঋণখেলাপি।’

এদিকে যাচাই-বাছাই শেষে অন্য পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) থেকে ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম।

তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর