,

হেরোইনসহ নারী ইউপি সদস্য গ্রেফতার

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামে এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ।

সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে বলেও জানান তিনি। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর