,

রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার সঙ্গে করা মাধ্যমিক পর্যায়ের পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। খবর ইউএসএ ট্যুডে’র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরে মাইক পম্পেও বলেন, ‘কোনো ধরনের অনুশোচনা ছাড়াই রাশিয়া অনেক বছর ধরে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস নামে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত এই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে।’

যুক্তরাষ্ট্রের দাবি, চুক্তি ভঙ্গ করে রাশিয়া নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নভেটর ৯এম৭২৯ তৈরি করেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে তা এসএসসি-৮ নামে পরিচিত। এ ঘটনায় খুব কম সময়ের মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোতে পারমাণবিক ধর্মঘট চালু হতে পারে।
খবরে বলা হচ্ছে, স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের শান্তি প্রক্রিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু দ্বি-পাক্ষিক এই চুক্তি থেকে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কারণে অঞ্চলটিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হবে।

১৯৮৭ সালে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) নামের দ্বি-পাক্ষিক এই মাইলফলক চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর