,

প্রিয়াঙ্কা বললেন, অন্তঃসত্ত্বা হলে অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না

news-image

বিনোদন ডেস্ক : ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড এমনকি হলিউডেরও অনেকে বলেছিলেন প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা তাই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত। বিয়ের আগে থেকেই এমন একটি গুঞ্জন ছিল। এ বার নিজেই তার খোলামেলা জবাব দিলেন।

বিয়ের পর প্রথম বার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি মুখোমুখি হয়েছিলেন মার্কিন সমাজকর্মী ও সঞ্চালিকা এলেন ডিজেনারেসের। এলেন তাকে প্রশ্ন করেছিলেন, নিকের সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পিছনে পরস্পরের প্রতি ভাল লাগা ছাড়াও কি অন্য কিছু রয়েছে?

প্রিয়ঙ্কা মা হতে চলেছেন, এ খবরটা তা হলে একেবারেই সত্যি নয়? এর পর এলেনের কথায় প্রিয়াঙ্কা বলেন, তিনি এ বার টেলিভিশনের সামনেই প্রমাণ করে দেবেন যে তিনি অন্তঃসত্ত্বা নন।

এরকম একটা সুখবর থাকলে তিনি কখনওই তা গোপন করতেন না। এলেনের অনুরোধে টাকিলা শট (অ্যালকোহলজাতীয় পানীয়) নিয়ে প্রিয়ঙ্কা বললেন, অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। এ বার বিশ্বাস হল তো?

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর