,

খোলামেলা ফটোশুটে বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি নিজের চল্লিশতম জন্মদিন পালন করেছেন বিদ্যা বালান। এনটি রামারাওয়ের বায়োপিকে তিনি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এর পরের খবর, তিনি প্রযোজক বনি কাপুরের প্রযোজনায় তামিল ছবিতে অভিনয় করবেন।

এ ছাড়াও শোনা যাচ্ছে, বিখ্যাত গণিতজ্ঞ শকুন্তলা দেবীর বায়োপিকেও কাজ করতে পারেন বিদ্যা। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা, তবে ফটোশুট বা গ্ল্যাম লুক নিয়ে খুব বেশি কিছু করতে পছন্দ করেন না। অবশ্য চিত্রগ্রাহক যদি হন ডাব্বু রতনানি, তা হলে কথা আলাদা। নানা কাজের ফাঁকে এই প্রখ্যাত চিত্রগ্রাহক ডাব্বু রতনানির সঙ্গে একটি ফটোশুট সেরে ফেলেছেন বিদ্যা বালন। সেই ফটোশুটে একদম হট লুকে দেখা যাচ্ছে নায়িকাকে।

নতুন হেয়ার স্টাইল ও খোলামেলা পোশাকে নিজেকে দেখে বিদ্যা নিজেই খুব উত্তেজিত। তাই সেই ছবি নিয়ে একটি মজার ভিডিও শেয়ার করলেন নিজের স্যোশাল মিডিয়ায়। ডাব্বু রতনানি এমনিতেই খুব জনপ্রিয় বলিউডের তারকাদের মধ্যে। কারণ, তিনি একদম নতুন ধরনের লুক দেন তারকাদের ফটোশুটের মাধ্যমে। ফটোশুটের পরে ডাব্বু নিজেও তার স্যোশাল মিডিয়ায় বিদ্যার সঙ্গে মজার মুহূর্ত শেয়ার করেছেন। বিদ্যার সেই হট লুক নিয়ে চলছে আলোচনা। এর আগে ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে তাকে ব্যাপক খোলামেলা রুপে দেখা গিযেছিলো। এবার দীর্ঘদিন পর ফের খোলামেলা রুপে সবার সামনে আসলেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর