,

সুলতান মনসুর বললেন, ড. কামাল না চাইলেও সংসদে যাব

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না। ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেয়া হয়েছে।

তবে ঐক্যফ্রন্ট শপথ না নেয়ার সিদ্ধান্ত নিলেও শপথ নেবেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করা গণফোরাম নেতা সুলতান মনসুর। তিনি জানিয়েছেন- ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন না চাইলেও তিনি শপথ নেবেন, সংসদে যোগ দেবেন।

যুক্তি হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত ডাকসুর সাবেক এ ভিপি বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রবীণ নেতা ও সংবিধানপ্রণেতা। তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের বর্ধিতসভায় ড. কামাল সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। এখন তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেও নিজের নির্বাচনী এলাকার ভোটারদের কাছে আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

সুস্থ হওয়ার পর শপথ নেবেন জানিয়ে সুলতান মনসুর বলেন, এখন আমি অসুস্থ। একটু সুস্থ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই শপথ নেব।

ঐক্যফ্রন্টের বৃহস্পতিবারের বৈঠকে না যাওয়ার বিষয়ে সুলতান মনসুর বলেন, অসুস্থ থাকায় ঐক্যফ্রন্টের বৈঠকে যেতে পারিনি। তাই বৈঠকের সিদ্ধান্ত জানি না। তবে আমার দায়বদ্ধতা রয়েছে নিজের নির্বাচনী এলাকার জনগণের কাছে। তারা শতপ্রতিকূলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণ চান দায়িত্ব পালনে সংসদে যাই। আর তার দায়িত্বও হচ্ছে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, তাদের পক্ষে ভূমিকা রাখা এবং তার রাজনৈতিক চিন্তা-ভাবনা ও আদর্শকে যথাযথ কাজে লাগানো। আর এসব বাস্তবায়নের জন্য একজন এমপি হিসেবে আমাকে শপথ নিতে হবে এবং জাতীয় সংসদে যেতে হবে।

ড. কামাল হোসেন সংবাদমাধ্যমে যাই বলুক না কেন, তার অবস্থান সংসদে যাওয়ার পক্ষেই থাকবে বলেও তিনি জানান সুলতান মনসুর।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে ড. কামাল জানান, ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবে না।

এর আগেও গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, বিষয়টি তো আগেই স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, তারা (গণফোরামের দুই সংসদ সদস্য) শপথগ্রহণ করবেন না।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো