,

মধুর ক্যান্টিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্মৃতির শহর ঢাকায় অনজু ঘোষ

news-image

ইমরুল শাহেদ : প্রবীণ চলচ্চিত্রকার সাঈদুর রহমান সাঈদের মধুর ক্যান্টিন ছবিতে অভিনয়ের জন্য আট দশকের লাস্যময়ী তারকা অনজু ঘোষ স্মৃতির শহর ঢাকায় ১০ দিন অবস্থানের পর আজ কলকাতা ফিরে যাচ্ছেন। তবে এ সময়টাতে তিনি ছবির শুটিংয়ে অংশগ্রহণ করেননি। ছবির কাজ শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। কিন্তু এই সময়টাতে বাংলা একাডেমির বইমেলাও শুরু হয়ে যাবে এবং বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নামবে লোকজনের ঢল। এছাড়াও রয়েছে ডাকসু নির্বাচন।

উল্লেখ করার বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে থাকে। বিভিন্ন সময়ে ছাত্র নেতারা এখানে সমবেত হতেন, আড্ডার মধ্য দিয়েই নেওয়া হতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই এই ক্যান্টিনটির একটা ঐতিহাসিক ভূমিকা আছে। প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন লোকারণ্য হয়ে উঠেছে তখন এ সময়টকে পরিচালক শুটিংয়ের জন্য বেছে নিলেন কেন?

পরিচালক সাঈদুর রহমান সাঈদ এই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন। মধুর ক্যান্টিনকে কেন্দ্র করে তার অনেক স্মৃতি, অনেক ঘটনা। তিনি এখন জীবনের পড়ন্ত বেলায় স্মৃতিবিজড়িত সেই সোনালি অতীতকে ফ্রেমবন্দী করে একটু স্বস্তি পেতে চান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি অবগত আছি। আমি এখনই বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো কাজ করব না। তার আশপাশে কাজ করব।’

তিনি বলেন, গত ১০ দিনে কোনো কাজ করতে পারেননি তিনি। কারণ কাজ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।
প্রশ্ন হচ্ছে, এই দশদিন অনজু ঢাকায় কী করেছেন? অনজু বলেছেন, এই সময়টাতে আমি মূলত পরিচালকের সঙ্গে মধুর ক্যান্টিন ছবির চিত্রনাট্যের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছি। সেগুলো এখন পরিচালক পূরণ করে নেবেন। এছাড়া আমি পাবনা, কুষ্টিয়া গিয়েছি। পাবনায় গিয়েছিলাম ধর্মীয় স্থানগুলো দর্শন করতে এবং একইসঙ্গে দেখে এলাম সুচিত্রা সেনের বাড়িও। কুষ্টিয়ায় গিয়েছিলাম লালনের আখড়া দেখতে।

তিনি বলেন, আমি যাচ্ছি, কলকাতায় আমার কিছু কাজ আছে। সেগুলো শেষ করেই আমি ফিরে আসছি মধুর ক্যান্টিনের কাজে। টানা কাজ করে ছবি শেষ করে দেব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর