,

ওবায়দুল কাদের বললেন, সংসদ বর্জন হবে বিএনপির আরও বড় ভুল

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি যদি অগণতান্ত্রিক মানসিকতা দেখায় তাহলে তা গণতন্ত্র ও তাদের জন্য অস্তিত্ব সংকটের হবে। তাদের ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ।

ডাকসু প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্র সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেন বাধা তৈরি না করে ভোটে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর