,

আছাদুজ্জামান মিয়া বললেন ‘উসকানিমূলক বই’ পেলেই ব্যবস্থা

news-image

নিউজ ডেস্ক : আজ থেকে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলায় যারা ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক বই বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে গ্রন্থমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা বলছেন, এবার গ্রন্থমেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁশের আউটার কর্ডন করে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হবে মেলাসহ গোটা মেলা প্রাঙ্গণ। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট। থাকছে র‌্যাবের টহল ও স্ট্রাইকিং ফোর্স।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানি থাকবে এমন বই বিক্রি নিষিদ্ধ রয়েছে। কেউ যাতে এ ধরনের বই বিক্রি করতে না পারে, সে জন্য নজরদারি হিসেবে বাংলা একাডেমি সার্ভেইল্যান্স টিম মাঠে থাকবে। এ ছাড়া পুলিশও নজরদারি করবে। এ ধরনের বই পেলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বইমেলার নিরাপত্তাব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, ‘অমর একুশে বইমেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ডিএমপি সুদৃঢ়, সম্মিলিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। এবারের মেলায় বাংলা একাডেমিতে প্রবেশের জন্য দুটি এবং বের হওয়ার জন্য একটি পৃথক গেট করা হয়েছে। এ ছাড়া মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য তিনটি প্রবেশ ও তিনটি বের হওয়ার গেট করা হবে।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি গেটে আর্চওয়ে থাকবে। মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের দেহ তল্লাশি করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর