,

ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে পাবনা-বগুড়া মহাসড়কে নিহত ১

news-image

পাবনা প্রতিনিধি : পাবনা-বগুড়া মহাসড়কে ছোন্দাহ ব্রিজ নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ১৫জন বাসের যাত্রী। নিহত ব্যক্তির হলেসন মোঃ রফিক (৩২)। তার বাড়ি পাবনা সদর উপজেলা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৭টার সময় সরকার ট্রাভেলর্স নামে একটি যাত্রীবাহী কোচ (যার নম্বর- ঢাকা মেট্রো ব- ১৪-৬৬০৩) পাবনা থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পাবআ-বগুড়া মহাসড়কের ছোন্দাহ ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের (যার নম্বর ঢাকা মেট্রো ট- ২০-৬৮৮৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচের হেলপার পাবনা সদর উপজেলার মোঃ রফিক (৩২) নামের একজন ঘটনাস্থলে মারা যান। ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে সবুজ (৩০), রিপন (৩৫), মামুন (২৫), সেলিনা খাতুন (৩০), সাইদুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৩৫), সজিব (৩০), সানোয়ার (৩২) কে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল শেখ জিল্লুর রহমার, বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর