,

শেষ মুহূর্তে ধরা পড়লেন তিনি…

news-image

বিনোদন প্রতিবেদক : নীল থ্রি-পিস পরে মুখে ওড়না জড়িয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। নিজেকে সবার থেকে আড়াল করতে তিনি মুখে ওড়না জড়িয়েছিলেন। পুরো মেলাজুড়ে নিজেকে এভাবেই আড়াল করে রাখেন কনা। তবে শেষ মুহূর্তে এসে ভক্তদের চোখে ধরা পড়েন তিনি।

কনা বলেন, ‘বাড়ির সবাই মিলে মেলায় ঘুরতে গিয়েছিলাম। অনেক কেনাকাটা করেছি, অনেক মজা করেছি। মুখে ওড়না পেঁচিয়ে নিজেকে আড়াল করেছি বলেই স্বাচ্ছন্দ্যে ঘুরতে পেরেছি। তবে শেষ মুহূর্তে গাড়ির জন্য অপেক্ষা করার সময় মুখের ওড়না সরে যায়। এ সময় আমায় দেখে অনেকেই চিনে ফেলেন। তখন উপস্থিত ভক্তদের সঙ্গে বেশ কিছু ছবি তুলি।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বর্তমানে প্লেব্যাক, বিজ্ঞাপনের জিঙ্গেল ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যায়ও একটি বিজ্ঞাপনে কণ্ঠ দেবেন বলে জানান এই কণ্ঠশিল্পী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর