,

জাতিসংঘে গত বছরে হামলায় ২৬ শান্তিরক্ষী নিহত

news-image

অনলাইন ডেস্ক : দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের অন্তত ২৬ জন শান্তিরক্ষী ও আটজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হতাহতের সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৭ সালের চেয়ে অর্ধেকেরও কম।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের স্টাফ ইউনিয়নে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য তুলে ধরেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সাল থেকে দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের কমপক্ষে ৩৪৪ জন কর্মী নিহত হয়েছেন।

গত বছর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ ১১ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যার দিক দিয়ে এরপর রয়েছে রিপাবলিক অব কঙ্গো। সেখানে আটজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সাতজন শান্তিরক্ষী নিহত হন।

জাতিসংঘের স্টাফ ইউনিয়নের সভাপতি বিবি শরিফা খান বলেন, ‘জাতিসংঘের কর্মীরা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থানে কাজ করে। যখন জাতিসংঘ সংঘাতময় অঞ্চলে কাজ করার জন্য তার কর্মীদের পাঠায় তখন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে এটি নিশ্চিত করতে হবে যে, প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা হয়েছে এবং যারা আমাদের সহকর্মীদের ওপর আক্রমণ করে তাদের বিচার করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর