,

মাত্রাতিরিক্তি দূষণের কারণে ব্যাংককের ৪০০ স্কুল বন্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মাত্রাতিরিক্তি দূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চার শতাধিক স্কুল বন্ধ রাখা করে দেয়া হয়েছে। চলতি সপ্তাহে শহরজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় এ থেকে শিশুদের রক্ষা করতে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ব্যাংককের বাতাসে ‘পিএম২.৫’ নামে পরিচিত অতি সূক্ষ্ম ধূলিকণা ছড়িয়ে পড়েছে। যানবাহন, কল-কারখানা পোড়ানো ধোঁয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সবচেয়ে উদ্বেগের ব্যাপার হচ্ছে, এমন দূষণ রোধে কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আগাম ব্যবস্থা নিলেও কার্যত তা তেমন কোনও কাজে আসেনি। এর মধ্যে ছিল কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটানো, ট্রাফিক কমানোসহ বেশ কিছু পদক্ষেপ। এমনকি এবার নববর্ষে ধূপ বা আতশবাজি ফুটানোও নিষিদ্ধ করা হয়েছিল দেশটিতে।

থাইল্যান্ডের দূষণ নিয়ন্ত্রণ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ব্যাংককের ৪১টি এলাকায় পিএম২.৫ এর মাত্রা বিপদসীমা অতিক্রম করেছে।

সরকারি মুখপাত্র পুট্টিপং পুন্নাকান বলেছেন, আমরা শনিবার ও রোববার পরিস্থিতি পর্যালোচনা করে দেখবো যে, স্কুল আরও অধিক সময় বন্ধ রাখতে হবে কিনা।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটেটিভ মেডিসিন বিভাগের একজন অধ্যাপক এডওয়ার্ড অ্যাভল বলেছেন, এই ধূলিকণার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে। এছাড়া বিষাক্ত এই বায়ুর কারণে শিশু ও বড়দের বিভিন্ন ধরনের স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে।

দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেস্ক প্রজেক্ট (একিউআইসিএন) বলছে, ব্যাংককের এয়ার কোয়ালিটি ইনডেক্স ১৭০। এটা একেবারেই অস্বাস্থ্যকর পরিস্থিতি। ভারতের দিল্লিতে এর মাত্রা ৩৯০।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর